শ্রমিক কল্যাণে ২৭ কোটি ৮৯ লাখ টাকা দিলো জিপি

২৮ মে, ২০১৯ ১৪:১৮  
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত ২০১৮ সালের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ২৭ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার টাকা জমা দিয়েছে মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন।   বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, দেশি-বিদেশি কোম্পানি বছর শেষে তাদের লাভের ৫ শতাংশের এক দশমাংশ এ তহবিলে জমা দেয়। এখন পর্যন্ত গ্রামীণফোনসহ ১২৬টি কোম্পানি তাদের লভ্যাংশের অর্থ জমা দিয়েছে। এ অর্থ প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হুসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (২৩ মে)  এই চেক হস্তান্তর করেন। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, গ্রামীণফোনের উপপরিচালক ও হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কে এম সাবির আহমেদ, উপ-ব্যবস্থাপক মো. আসিফ ইকবাল এবং পরিচালক ইয়াসির মাহমুদ খান।